স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরুদ্ধে গাজায় বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরুদ্ধে গাজায় বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনি। গাজার ক্ষমতা থেকে হামাসের সরে যাওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গাজায় বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তারা স্বাধীনতাকামী গোষ্ঠীকে ভূখণ্ডের শাসন ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছে। তবে ফিলিস্তিনি যোদ্ধারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেছে এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দিয়েছে। হামাসের সমর্থকরাও বিক্ষোভ দমাতে চেষ্টা করেন। তারা বিক্ষোভের তাৎপর্যকে খাটো করে দেখেছেন এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া সিরিয়াতেও হামলা

চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় দেশটিতে প্রাণ গেছে ৬ জনের। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। স্বাধীনতাকামী গোষ্ঠীর বিরুদ্ধে গাজায় বিক্ষোভ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ১৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন হামলা উপেক্ষা করে ইয়েমিনিরা পঞ্চমবারের মতো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ

জানিয়েছেন, ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় ইয়েমিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ বিষয়ে মাইক ওয়াল্টজ বলেন, ‘ইয়েমেনিদের হামলার ফলে তিন-চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। ওয়াল্টজ সিবিএস নিউজকে জানিয়েছেন, ৭৫ শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে। তাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছের প্রণালি দিয়ে গিয়েছিল তখন এটি ২৩ বার আক্রমণের শিকার হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী