স্বস্তির রাষ্ট্র থেকে অস্থিরতার বাংলাদেশ,এক ব্যর্থ শাসনের নির্মম বাস্তবতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫

স্বস্তির রাষ্ট্র থেকে অস্থিরতার বাংলাদেশ,এক ব্যর্থ শাসনের নির্মম বাস্তবতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ |
বিগত পনেরো বছর বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে ছিল একটি সুস্পষ্ট ধারাবাহিকতা। মানুষ তখন আয়–রোজগার নিয়ে ব্যস্ত ছিল, ব্যবসা–বাণিজ্য বিস্তারের চিন্তায় মগ্ন ছিল। সন্তানের ভবিষ্যৎ, উন্নত চিকিৎসা, প্রয়োজনে বিদেশ ভ্রমণ এসব ছিল মধ্যবিত্ত জীবনের স্বাভাবিক অংশ। পরিবার নিয়ে ঘোরাঘুরি, উৎসব, সংস্কৃতিৎমানুষ বেঁচে থাকার আনন্দ খুঁজে পাচ্ছিল। সামাজিক জীবনে টানাপোড়েন ও নিরাপত্তাহীনতা তুলনামূলকভাবে ছিল কম। দেশের ভেতরেই গড়ে উঠছিল বড় বড় উন্নয়ন প্রকল্প। সেতু, মেট্রোরেল, বিদ্যুৎকেন্দ্র, শিল্পাঞ্চল উন্নয়নের দৃশ্যমান চিত্র মানুষ নিজ চোখে দেখেছে। তরুণরা নতুন নতুন উদ্যোক্তা ভাবনায় আগ্রহী হচ্ছিল, বিনিয়োগ ও উদ্ভাবনের পরিবেশ তৈরি হচ্ছিল। তখন সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক ভালো না খারাপ এসব বড় ইস্যু ছিল না। কারণ

রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য ছিল অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও উন্নয়ন। এই স্থিতিশীলতার পেছনে নেতৃত্বের ভূমিকা নিয়ে বড় কোনো দ্বিধা ছিল না। শেখ হাসিনার দক্ষতা, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও উন্নয়নমুখী সিদ্ধান্ত নিয়ে সমর্থক সমালোচক নির্বিশেষে একটি বাস্তব স্বীকৃতি ছিল রাষ্ট্র জানে সে কোন পথে যাচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা হঠাৎ করেই ভেঙে পড়ে। ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে শুধু একটি সরকার নয়, ভেঙে পড়ে মানুষের নিরাপত্তা ও আস্থার কাঠামো। ইউনুস সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনায় যে শূন্যতা ও অদক্ষতা তৈরি হয়েছে, তা আজ আর গোপন নয় এটি প্রতিদিন মানুষের জীবনে বাস্তব অভিজ্ঞতায় রূপ নিচ্ছে। আজ মানুষ আতঙ্কে বাস করছে। সন্ত্রাসী হামলার ভয়, ছিনতাই ও ডাকাতির ভয়, মব সন্ত্রাসের ভয়,

উগ্রবাদী শক্তির প্রকাশ্য তৎপরতা সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্র যে নাগরিককে নিরাপত্তা দেবে এই মৌলিক চুক্তিটিই যেন কার্যত বাতিল হয়ে গেছে। ব্যবসা–বাণিজ্য স্থবির। কলকারখানা বন্ধ হচ্ছে। বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছে। কর্মসংস্থান কমছে। তরুণদের সামনে ভবিষ্যৎ অন্ধকার। উন্নয়ন থেমে গেছে, অথচ বিকল্প কোনো সুসংহত পরিকল্পনাও দৃশ্যমান নয়। রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্তহীনতা ও অদক্ষতা এক ভয়াবহ শূন্যতা তৈরি করেছে। এই শাসনামলে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো স্বাধীনতাবিরোধী ও উগ্রবাদী শক্তির পুনরুত্থান। যারা একসময় রাষ্ট্রের প্রান্তে ছিল, তারা আজ প্রকাশ্যে সাহসী। সামাজিক সহনশীলতা ভেঙে পড়ছে, সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর আঘাত আসছে। এটি কেবল রাজনৈতিক ব্যর্থতা নয়—এটি রাষ্ট্রের আদর্শিক ভাঙন। মানুষ প্রশ্ন করছে এই ব্যর্থতার দায় কে নেবে?

কেন রাষ্ট্র তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ? কেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ? কেন জনগণের সঙ্গে সরকারের দূরত্ব প্রতিদিন বাড়ছে? ইউনুস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা রাষ্ট্র পরিচালনার বাস্তবতা বুঝতে পারেনি, কিংবা বুঝেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। একটি রাষ্ট্র কেবল তাত্ত্বিক নৈতিকতা দিয়ে চলে না রাষ্ট্র চলে দক্ষতা, দৃঢ়তা ও সাংবিধানিক কর্তৃত্ব দিয়ে। এই তিনটিরই ঘাটতি আজ প্রকট। যে বাংলাদেশ একসময় উন্নয়নের উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছিল, আজ সেই বাংলাদেশ ধীরে ধীরে অস্থির ও অনিশ্চিত রাষ্ট্রের তালিকায় ঢুকে পড়ছে। এই অবস্থা চলতে থাকলে সামাজিক সংঘাত, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি সংকট অনিবার্য হয়ে উঠবে এই আশঙ্কা মানুষ আজ আর লুকোচ্ছে না। এটি কোনো

দলীয় অভিযোগ নয়; এটি নাগরিক অভিজ্ঞতার প্রতিফলন। মানুষ আজ শুধু প্রশ্ন করছে না মানুষ আস্থা হারাচ্ছে। আর রাষ্ট্র যখন জনগণের আস্থা হারায়, তখন সেটাই সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত