স্থানীয় সরকার ব্যবস্থায় আসছে বড় পরিবর্তনের সুপারিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

স্থানীয় সরকার ব্যবস্থায় আসছে বড় পরিবর্তনের সুপারিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের জন্য সুপারিশ দিতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। দেশের বিভিন্ন পৌরসভা বিলুপ্তি এবং সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পৌরসভা বিলুপ্তির পরিকল্পনা বাংলাদেশে বর্তমানে ৩৩০টি পৌরসভা রয়েছে, এর মধ্যে অনেক পৌরসভা আর্থিকভাবে টিকে থাকার সক্ষমতা হারিয়েছে। কমিশন এ সমস্যার সমাধান হিসেবে এসব পৌরসভা বিলুপ্ত করার পরিকল্পনা করছে। তবে বিলুপ্তি পরবর্তী এসব এলাকাকে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের অধীনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন বর্তমান নির্বাচন পদ্ধতি যেখানে মেয়র বা চেয়ারম্যান পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়, সেখানে কমিশন নতুন পদ্ধতির প্রস্তাব

দিয়েছে। এতে, ওয়ার্ড ভিত্তিক নির্বাচিত কাউন্সিলররা তাদের মধ্যে ভোটের মাধ্যমে মেয়র বা চেয়ারম্যান নির্বাচন করবেন। একই দিনে স্থানীয় নির্বাচন কমিশন একই দিনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং জেলা পরিষদের নির্বাচনের প্রস্তাব করেছে। সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ বর্তমানে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ নেই, তবে কমিশন এই বিধান শিথিল করার সুপারিশ করেছে। এতে শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের স্থানীয় সরকারের নেতৃত্বে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং স্থানীয় সরকারের মান উন্নত হবে। কমিশনের অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে যেমন: সংসদ সদস্যদের স্থানীয় সরকার নিয়ন্ত্রণের ক্ষমতা সীমিত করা, সংরক্ষিত নারী সদস্যদের ক্ষমতা বাড়ানো, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাতিল, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত