ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান
ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া
খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি
ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য
যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে
স্ত্রীসহ সাবেক কর কমিশনার রঞ্জিতের ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে ঘুস গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রঞ্জিত কুমার তালুকদার
এবং তার স্ত্রী কুমুর মজুমদারের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার চেষ্টা করছে। তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে ব্যাংকের বিভিন্ন হিসাবে ১১ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৭৯ টাকা জমা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। এর আগে গত ৩১ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।