স্টুডেন্ট ভিসার স্থগিতাদেশ বেশি দিন নয়, আবার চালু হবে : মার্কিন পররাষ্ট্র দপ্তর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

স্টুডেন্ট ভিসার স্থগিতাদেশ বেশি দিন নয়, আবার চালু হবে : মার্কিন পররাষ্ট্র দপ্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
সাময়িকভাবে স্থগিত হওয়া শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া খুব শিগগিরই আবার শুরু হবে বলে আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকরণে বর্তমান স্থগিতাদেশটি অস্থায়ী। এটি দীর্ঘস্থায়ী হবে না। ব্রুস জানান, শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করা হলেও এর পেছনে মূল লক্ষ্য হচ্ছে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার নতুন নীতিমালা তৈরি করা। তবে এর অর্থ এই নয় যে, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যদি এই স্থগিতাদেশ কয়েক মাসের জন্য হতো, তাহলে আমরা অন্যরকম বার্তা দিতাম। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি- এটি

খুব দ্রুতই শেষ হবে। তাই সম্ভাব্য শিক্ষার্থীরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে অনুৎসাহিত হবেন না। এর আগে মঙ্গলবার (২৭ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনকে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম আরও গভীরভাবে পর্যালোচনার জন্য। এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়ে এর বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনে বিদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ট্রাম্পপন্থি প্রশাসন দাবি করে, বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন নিয়ন্ত্রণে

ব্যর্থ এবং বিদেশি শিক্ষার্থীদের পর্যবেক্ষণে ঘাটতি রয়েছে। সে দাবি থেকেই শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব বোঝে এবং বৈচিত্র্যপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ। সে কারণে ভিসা প্রক্রিয়া খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া