সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন একশ দেশের ১৩০০ মুসল্লি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ May, ২০২৫

সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন একশ দেশের ১৩০০ মুসল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ May, ২০২৫ |
নিজেদের অতিথি হিসেবে ১০০ দেশের এক হাজার ৩০০ মুসল্লিকে হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি মুসল্লিদের জন্য এই ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহিদ, বন্দি এবং আহত পরিবারের এক হাজার সদস্যকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন। সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট গ্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহিদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে। এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতিবছর

সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে। বিশেষত শহিদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরও জোড়ালো হবে বলে আশা করেন তিনি। সূত্র: সৌদি গেজেট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি