সৌদি-ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফোনালাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫

সৌদি-ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ |
সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। রোববার সৌদি আরবের সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। ফোনালাপে তারা প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মেহের। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এটি ছিল মেজর জেনারেল মুসাভির প্রথম ফোনালাপ। প্রতিবেদনে বলা হয়, ইরানে গত ১২ জুন থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি নিহতের পর ১৩ জুন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি

মেজর জেনারেল মুসাভিকে সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত করেন। গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ১২ দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ চালায়। ইসরাইলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে বোমা হামলা চালায়। এদিকে ইসরাইলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী পাল্টা জবাবে শক্তিশালী হামলা চালায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের (ইসরাইল) বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিজান চালিয়েছে। যার ফলে ইসরাইলি শহরগুলোতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়। এরপর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮