সৌদিফেরত মুয়াল্লেমের কাছে ৫০ লাখ টাকার সোনা জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫

সৌদিফেরত মুয়াল্লেমের কাছে ৫০ লাখ টাকার সোনা জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ |
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে সৌদিফেরত এক মুয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই। তিনি ওমরা করতে সৌদি আরব গিয়েছিলেন। এনএসআই সূত্রে জানা গেছে, তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ এবং পকেটে থেকে ১২টি সোনার চুড়ি পান গোয়েন্দারা। এসব স্বর্ণালংকারের ওজন ৪০০ গ্রাম। এগুলো ২২ ক্যারেট মানের; যার বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। বুধবার দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, এ ঘটনায় ওই মুয়াল্লেমকে জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু তার বিরুদ্ধে আগে কোনো সোনা চোরাচালান বা এ ধরনের রেকর্ড পাওয়া যায়নি। তবে, ভবিষ্যতে পাওয়া গেলে তখন তাকে আটক করা হবে। মুয়াল্লেম

হলেন সৌদি আরবের গাইড। তিনি হজযাত্রীদের সঙ্গে থাকেন, তাদের সব বিষয়ে সহায়তা করেন। তার অধীনে একাধিক এজেন্সি থাকে।মুয়াল্লেম মূলত দুই দেশের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন। এনএসআইয়ের বরাত দিয়ে বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১৩৬) জেদ্দা থেকে চট্টগ্রামে পৌঁছান শাহিন আল মামুন নামের ওই ব্যক্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন