সোমবার ফের আলোচনায় বসছে রাশিয়া–ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

সোমবার ফের আলোচনায় বসছে রাশিয়া–ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
তুরস্কের ইস্তান্বুল শহরে আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আগামী সোমবার এ বৈঠক হওয়ার কথা। আলোচনার আগেই সংলাপের দরজা বন্ধ না করতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এরদোগানকে উদ্ধৃত করে জানিয়েছে, আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করছি। আমরা তাদের বলছি, যতক্ষণ দরজা খোলা থাকে, ততক্ষণ তা বন্ধ করা উচিত নয়। গতকাল বুধবার রাশিয়া জানিয়েছে, আগামী সোমবার ইস্তান্বুলে ইউক্রেনের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় তারা। এ সময় তারা একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করবে। তবে কিয়েভ জানিয়েছে, ফলপ্রসূ আলোচনার জন্য তারা ওই প্রস্তাব আগেভাগেই দেখতে চায়। এরদোগান আরও বলেন, প্রতিটি আলোচনার

সময় আমরা অংশীদারদের স্মরণ করিয়ে দিচ্ছি যেন তারা এ সুযোগ হাতছাড়া না করে। আমাদের অঞ্চলে (ইউরোপ) ছড়িয়ে পড়া এই বিশাল আগুন নেভানো একটি মানবিক দায়িত্ব। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত সোমবার সাক্ষাৎ করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে আজ বৃহস্পতিবার কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর তিন বছর পর ১৬ মে তুরস্কের ইস্তান্বুলে প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসেন রাশিয়া–ইউক্রেনের প্রতিনিধিরা। তবে ওই আলোচনায় যুদ্ধ বন্ধ করা নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক