ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল
হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
প্রেম-রোমান্স নির্ভর সিনেমা ও নাটক নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি
২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার
সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
পুলিশ ও সুপ্রিমকোর্ট-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সুপ্রিমকোর্টের সামনের ফটকসহ আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া মাজারগেটেও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিমকোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিমকোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় বাড়ানো হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সুপ্রিমকোর্ট ও এর আশপাশের এলাকায়
পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে।
পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে।



