সুপ্রিমকোর্টের হেল্পলাইনে অনিয়ম ঘুস অবহেলার ৫৫ অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

সুপ্রিমকোর্টের হেল্পলাইনে অনিয়ম ঘুস অবহেলার ৫৫ অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
গত ৩ মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিলসংক্রান্ত ১ হাজার ৩টি কল সুপ্রিমকোর্টের হেল্পলাইনে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নানা অনিয়ম, ঘুস, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ সম্পর্কিত অভিযোগ রয়েছে ৫৫টি। আইনি পরামর্শ সেবা গ্রহণ সংক্রান্ত কল এসেছে ৬০৪টি। বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে কল এসেছে ৩৪৪টি। এসব কলের সব তথ্য সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। ইতোমধ্যে এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। সুপ্রিমকোর্ট সূত্র

জানায়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যোগদানের পর ২৬ সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট হেল্পলাইন সেবা চালু করেন। এর উদ্দেশ্য ছিল সুপ্রিমকোর্টে আসা বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতারা সেবা গ্রহণে যেন কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রেজিস্ট্রি শাখার একজন কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করেন। এর মাধ্যমে বিচারপ্রার্থীকে প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল