সুইফটের সমর্থন কি নির্বাচনের শেষ খেলা বদলে দেবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৪

সুইফটের সমর্থন কি নির্বাচনের শেষ খেলা বদলে দেবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৪ |
বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট বহু জল্পনা-কল্পনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে জোরালো সমর্থন দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এতে কমলার ভাগ্য আরও সুপ্রসন্ন হতে পারে। তাঁর ভোটের বাক্স ভরে দিতে ভূমিকা রাখতে পারেন সুইফটের ভক্তরা। খবর এবিসি নিউজের। গত মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কমলার বিতর্ক শেষ হওয়ার পরপরই সুইফট তাঁর ২৮ কোটি ইনস্টাগ্রাম অনুসারীদের স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেবেন। পপ সুপারস্টার এবারের ভোট নিয়ে কী পরিকল্পনা করেছেন, তা জানার জন্য তাঁর ভক্তরা তো বটেই এমনকি শত্রুরাও মুখিয়ে ছিলেন। বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর গত জুলাইয়ে কমলার পক্ষে

সেলিব্রিটি অনুমোদনের তরঙ্গ এসেছিল। তখন ব্যাপকভাবে আলোচনায় আসেন সুইফট। বুধবার পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৩১ শতাংশ রিপাবলিকানসহ ৫৩ শতাংশেরও বেশি আমেরিকান মনে করেন, সুইফটের অনুমোদন কমলাকে সাহায্য করবে। রাজনৈতিক অনুমোদনের ক্ষেত্রে সেলিব্রিটি এবং প্রভাবশালীদের খুবই সতর্ক থাকতে হয়। কারণ, এ ক্ষেত্রে তাদের কিছু ভক্ত দূরে সরে যেতে পারেন। এ ধরনের ঝুঁকি নিতে চান না বেশির ভাগ সেলিব্রিটি। তবে সুইফট অতীতে যত রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছেন, তার সবই ডেমোক্র্যাটদের জন্য। তাই এটি তাঁর জন্য নতুন ব্যাপার নয়। এ ছাড়া তাঁর বেশির ভাগ ভক্ত সম্ভবত ইতোমধ্যেই ডেমোক্রেটিক পার্টির দিকে ঝুঁকে পড়েছেন। গত ফেব্রুয়ারিতে চেঞ্জ রিসার্চ নামের এক প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে,

৬২ শতাংশ ডেমোক্র্যাট, মাত্র ১৭ শতাংশ রিপাবলিকান এবং ২৯ শতাংশ স্বতন্ত্র সুইফটের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন। গবেষণা প্রচুর প্রমাণ মিলেছে, সেলিব্রিটিদের সমর্থন নির্বাচনে গুরুত্বপূর্ণ। মনস্তাত্ত্বিকভাবে তাদের অনুমোদন সমর্থকদের ক্ষেত্রে শর্টকার্ট হিসেবে কাজ করে। অনেক ভোটার নীতি বা প্রার্থীদের নিয়ে গভীরভাবে গবেষণা করার পরিবর্তে সমর্থনকারীর বিশ্বাসযোগ্যতা এবং মূল্যবোধের ওপর নির্ভর করে সহজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। এর জন্য কিছু নজিরও রয়েছে। যেমন ‘অপরাহ ইফেক্ট’-এর রাজনৈতিক প্রভাব। একটি জরিপ অনুসারে, টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে ২০০৮ সালে তৎকালীন প্রার্থী বারাক ওবামাকে সমর্থন দেওয়ায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রাইমারিতে আনুমানিক অতিরিক্ত ১০ লাখ ভোট পেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ