সীমান্তে বিএসএফ বাড়াচ্ছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

সীমান্তে বিএসএফ বাড়াচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার রক্তাক্ত ছাপ এখনো মুছে যায়নি। ২৬টি প্রাণহানির সেই ঘটনা শুধু দেশজুড়ে নয়, সীমান্তজুড়েও জাগিয়ে তুলেছে নিরাপত্তা শঙ্কা। এর জেরেই প্রতিবেশী দুই মুসলিম দেশের সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়াচ্ছে ভারত সরকার। দেশটিতে নতুন করে গঠিত হতে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৬টি ব্যাটালিয়ন। যার মাধ্যমে প্রায় ১৭ হাজার সদস্য যুক্ত হবেন সীমান্ত নিরাপত্তায়। একইসঙ্গে স্থাপন করা হচ্ছে দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টারও। শুধু পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করার জন্যই নয়, বরং পূর্ব সীমান্ত, বিশেষ করে বাংলাদেশ সীমান্তেও নজর রাখতেই এ পদক্ষেপ নিচ্ছে দেশটি। টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারে অতীতের যেকোনো সময়ের চেয়ে

বেশি তৎপর হয়ে উঠেছে ভারত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং প্রতিবেশী দেশের ভেতরে পরিবর্তনের ইঙ্গিত ভারতের এই তৎপরতার কারণ। সীমান্তে বাড়তি নজরদারি ও নতুন ব্যাটালিয়ন: ভারত সরকার বিএসএফের সক্ষমতা আরও বাড়াতে নতুন ১৬টি ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে থাকবেন এক হাজারের বেশি সেনা। সব মিলিয়ে যুক্ত হবেন প্রায় ১৭ হাজার সদস্য। এতে বিএসএফের মোট ব্যাটালিয়নের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। নতুন হেডকোয়ার্টার স্থাপন: দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ স্থাপন করছে ভারত। একটি জম্মুতে এবং অন্যটি মিজোরামে। পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ ও সমন্বয় বাড়াবে জম্মুর হেডকোয়ার্টারটি। আর মিজোরামের হেডকোয়ার্টার মূলত ভারত-বাংলাদেশ সীমান্তের পূর্ব অংশে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়াবে। বাংলাদেশ নিয়ে

ভারতের উদ্বেগ: বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন সময়ে অস্ত্র, মাদক, মানব পাচারসহ নানা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত অনেক আন্তর্জাতিক চক্র সীমান্তকে ঝুঁকিপূর্ণ হিসাবে ব্যবহার করে থাকে। এজন্য নিরাপত্তা বাড়াচ্ছে দেশটি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই বাড়তি সতর্কতার পেছনে শুধু সীমান্ত অপরাধের ঝুঁকি নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনও। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত আশঙ্কা করছে, সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা বা অনুপ্রবেশের ঘটনা আগের তুলনায় আরও বাড়তে পারে। এই অবস্থায় ভারত আগেভাগেই প্রস্তুতি নিতে চাইছে। ভারতের দৃষ্টিতে সীমান্ত নিয়ন্ত্রণ এখন শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া: নতুন ইউনিট গঠনের জন্য বিএসএফ পুরুষ ও নারী সদস্য

নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। নিয়োগের পর প্রশিক্ষণ দিয়ে ধাপে ধাপে ইউনিটগুলোর কার্যক্রম চালু করা হবে। এই প্রক্রিয়া আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন