ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর
যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে আবারও বিভ্রান্তি
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬
সীমান্তে উত্তেজনা, বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত
ভারত ও বাংলাদেশের মধ্যকার সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা বলছে, সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, বাতি স্থাপন, ডিভাইস স্থাপন করা হচ্ছে।
গত সপ্তাহে সীমান্তের কিছু জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিএসএফের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরদিন আজ ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ,
চোরাকারবার, অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, ভারত দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল এবং চুক্তি মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সীমান্ত অপরাধ দমনে ভারত সহযোগিতামূলক ব্যবস্থা নেবে।