সিলেটে বিপৎসীমা ছাড়াল দুই নদী, বন্যার শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে বিপৎসীমা ছাড়াল দুই নদী, বন্যার শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
গত কয়েক দিন ধরে প্রখর তাপে দগ্ধ হয়েছে সিলেট। এখন দেখা দিয়েছে বন্যার শঙ্কা। হঠাৎ করে বৃষ্টিপাত ও হঠাৎ উজানের ঢলে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আকাশে মঙ্গলবারও ছিল কালো মেঘের ঘনঘটা। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নদীগুলোর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুরমার পানি কানাইঘাটে ৮২ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলসীদে ৬৮ সেন্টিমিটার, শেওলায় ৫১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২১ সেন্টিমিটার এবং শেরপুরে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধির ধারা অব্যাহত

থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আনেয়ারুল ইসলাম বলেন, সিলেটে বন্যার জন্য এ অঞ্চলের বৃষ্টিপাত দায়ী নয়। সিলেটের ওপারে ভারতে ভারি থেকে অতি ভারিবর্ষণ সিলেটে বন্যার অন্যতম কারণ। এছাড়া নদীর ভরাট, হাওড় ও পুকুরকে বাঁধ দিয়ে ছোট ছোট বাঁধ বানানোও পরিস্থিতি জটিল করছে। তিনি আরও বলেন, বর্ষার একেবারে শেষ সময়ে এসে দেশের নদ-নদী ও জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। এর মধ্যে আবার বন্যার পূর্বাভাস এসেছে-এটা চিন্তার বিষয়। তাছাড়া ভারী বৃষ্টিপাত শুধু বন্যার ঝুঁকি নয়, ভূমিধস ও নদীভাঙনের আশঙ্কাও বাড়াচ্ছে। বিশেষ করে টিলাবেষ্টিত সিলেটে ভূমিধস এখন বড়

আতঙ্ক। প্রকৃতির বৈপরীত্য প্রসঙ্গে ড. আনেয়ারুল ইসলাম বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, এখন আর আমাদের দেশে ৬ ঋতু বলা যায় না। আবহাওয়ার ধরন বদলে গিয়ে বর্ষা কখনো অতি ভারী বৃষ্টি, কখনো তীব্র খরায় রূপ নিচ্ছে। এই অনিয়মিত প্রবণতাই সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলকে বেশি ঝুঁকির মুখে ফেলছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে ঝাপসা মেঘলা ছিল। গত ২৪ ঘণ্টায় ৫৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, রাতের সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়া থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি

থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেটে বন্যা শুধুমাত্র স্থানীয় বৃষ্টিপাতের কারণে নয়। ভারতে উজানে প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও হাওর ধ্বংস নদীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেছে। এর ফলে পানি জমে ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০২২ ও ২০২৪ সালের বন্যায় সিলেটে প্রায় দুই হাজার আটশ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষি ও মৎস্য খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ বারবার প্রকল্প হাতে নেওয়া হলেও সিলেটবাসী টেকসই সমাধান দেখতে পারেনি। সিটি করপোরেশনের ৪ হাজার ৬শ কোটি টাকার ড্রেনেজ প্রকল্প এখনো মন্ত্রণালয়ে ঝুলে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত