সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ June, ২০২৫

সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ June, ২০২৫ |
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকা। স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকায় অবস্থিত কুরফায়েস গ্রামের কাছে ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এই বিস্ফোরণগুলো ক্ষমতাসীন আল জোলানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলোকে নিশানা করে সংঘটিত হয়েছে। আল মায়াদিন টিভি জানিয়েছে, জোলানি শাসনের তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এই হামলা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণগুলোর তীব্রতা

এতটাই প্রবল ছিল, আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকাটিতে ১০টিরও বেশি তীব্র বিস্ফোরণ হয়েছে। তবে এসব হামলার পেছনে কে বা কারা রয়েছে বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল