ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার চর-সলিমাবাদ বাজার এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রকে যৌন নির্যাতন করেন জুয়েল রানা। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেন।
চৌহালী উপজেলা
বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, ‘‘জুয়েল রানার বিরুদ্ধে উঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল। পরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’’ চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘‘মামলা হওয়ার পর নির্যাতিত শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। প্রতিবেদন পেতে সময় লাগবে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’