সিনেমাপ্রেমীদের নজর এখন ফ্রান্সে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

সিনেমাপ্রেমীদের নজর এখন ফ্রান্সে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর কান-এ মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এ আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত । উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শহরের বিখ্যাত পালে দে ফেস্টিভাল প্রাঙ্গণে। এর মধ্য দিয়েই লাল গালিচার আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হবে । উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকছেন ফরাসি অভিনেত্রী আই হাইদারা। প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান পরিচালক পার্ক চান-উক। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে মোট ২২টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্মাতাদের এসব চলচ্চিত্র মর্যাদাপূর্ণ সোনালি পাম পুরস্কারের জন্য

প্রতিদ্বন্দ্বিতা করবে। উৎসব চলাকালে চলচ্চিত্র প্রদর্শনী, প্রিমিয়ার, সংবাদ সম্মেলন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের কার্যক্রম একযোগে চলবে। সাধারণত এ উৎসবে ১০০টিরও বেশি দেশের চলচ্চিত্র ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ থাকে। এবার বিশেষ সম্মানসূচক ‘সোনালি পাম’ দেওয়া হবে নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন এবং মার্কিন সংগীত ও চলচ্চিত্রশিল্পী বারবারা স্ট্রাইস্যান্ডকে। প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের নতুন চলচ্চিত্র ‘বিটার ক্রিসমাস’। এবারের আসরে কোনো নির্দিষ্ট প্রতিপাদ্য ঘোষণা করা হয়নি। তবে নতুন প্রজন্মের নির্মাতাদের অংশগ্রহণ, বিশ্ব সিনেমার বৈচিত্র্য এবং নারী-পুরুষ চলচ্চিত্রকারদের সমান প্রতিনিধিত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে। উৎসবের সমাপনী দিন ২৩ মে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হবে। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের আসর।

তবে পুরো উৎসবজুড়ে কান শহর থাকবে বিশ্ব সিনেমার কেন্দ্রবিন্দুতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’