সিনওয়ারের মৃত্যুতে যুদ্ধের নতুন পর্ব শুরু: হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

সিনওয়ারের মৃত্যুতে যুদ্ধের নতুন পর্ব শুরু: হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
মাত্র কয়েকমাস আগে ইরানে খুন হয়েছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তার জায়গায় হামাসের নতুন প্রধান হয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বুকে অতর্কিত বিস্ময়কার হামলার মূল পরিকল্পক ভাবা হয় সিনওয়ারকে। বুধবার দক্ষিণ গাজার রাফাহর এক ভবনে ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত হন সিনওয়ার। তার মৃত্যুতে লেবাননে লড়াইরত ইরানপন্থি হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছে তারা। ইরানের মিত্র এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্র। এতোদিন এই অস্ত্র ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করেনি তারা। আজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ। শুক্রবারে সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন পর্ব শুরু

হচ্ছে। এখন থেকে ইসরাইলি তারা সৈন্যদের লক্ষ্যবস্তুতে নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি শত্রুর সঙ্গে যুদ্ধে একটি নতুন এবং ক্রমবর্ধমান পর্যায়ে রূপান্তরের ঘোষণা দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। হিজবুল্লাহ বলেছে, গত ১ অক্টোবর লেবাননে স্থল আক্রমণ শুরু করার পর থেকে ৫৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া একইসঙ্গে কমপক্ষে ৫০০ জনেরও বেশি ইসরাইল সেনা ও অফিসার আহত হয়েছে। এর আগে ইসরাইলি বাহিনী জানিয়েছে, গত বুধবার পরিচালিত এক অভিযানে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন এবং তার মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেন,

সিনওয়ার রাফাহের তাল আল-সুলতান এলাকায় নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম