সিগন্যাল কেলেঙ্কারিতে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন, ‘বড় ভুল হয়েছে’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

সিগন্যাল কেলেঙ্কারিতে অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন, ‘বড় ভুল হয়েছে’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল-এ মার্কিন যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। দেশে-বিদেশে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের। রাষ্ট্রীয় সফরে জ্যামাইকায় থাকা অবস্থায় বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিগন্যাল কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি স্পষ্ট যে কেউ একজন বড় ভুল করেছেন এবং একজন সাংবাদিককে ভুলক্রমে গ্রুপ চ্যাটে যুক্ত করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমি সাংবাদিকদের বিরুদ্ধে বলছি না, তবে এটা এমন একটি বিষয় ছিল, যা নিয়ে তাদের জানার কথা ছিল না।’ মার্কো রুবিও দাবি করেছেন, সিগন্যাল চ্যাটে

তার ভূমিকা বড় করে দেখার কিছু নেই। তিনি শুধুমাত্র যোগাযোগ নিশ্চিত করার জন্য বার্তা পাঠিয়েছিলেন এবং হামলার পর অভিনন্দন জানানোর জন্য পুনরায় সেখানে বার্তা দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা তথ্য বাইরে প্রকাশের উদ্দেশ্যে এটি করিনি। তবে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে যে ফাঁস হওয়া এসব তথ্য মার্কিন সেনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।’ সিগন্যাল গ্রুপে কোনো গোপনীয় তথ্য ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘পেন্টাগন বলেছে, এসব তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় পড়ে না।’ মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে, ইয়েমেনের হুতিদের ওপর মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে সিগন্যাল

গ্রুপে আলোচনা হয়েছিল এবং সেই তথ্য ফাঁস হয়েছে। এ ঘটনায় বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজের পদত্যাগ দাবি করেছেন। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটিতে মঙ্গলবার থেকেই শুনানি চলছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, হুতিদের ওপর হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সিগন্যাল অ্যাপে গোপন চ্যাট করছিলেন। কিন্তু ভুলক্রমে দ্য আটলান্টিকের সম্পাদক জেফরি গোল্ডবার্গকেও গ্রুপে যুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, মাইক ওয়ালৎজ অসাবধানতাবশত তাকে

যুক্ত করেছেন। এরপর গোল্ডবার্গ চ্যাটের বিস্তারিত তথ্য প্রকাশ করেন, যা নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী