সালাহর রেকর্ডের রাতে শিরোপার আরো কাছে লিভারপুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

সালাহর রেকর্ডের রাতে শিরোপার আরো কাছে লিভারপুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
গতরাতে ব্রেন্টফোর্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে আর্সেনাল। তাতে লিভারপুলের শিরোপা ছুঁয়ে দেখতে প্রয়োজন ছিল ৭ ম্যাচে ৯ পয়েন্ট। সে সমীকরণকে রোববার (১৩ এপ্রিল) আরো সহজ করে নিয়েছে অলরেডরা। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছে আরনে স্লটের শিষ্যরা। লিভারপুলের দুর্দান্ত এই জয়ের রাতে লুইস দিয়াজের প্রথম গোলে সহায়তা করে নতুন এক রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে এখন সবচেয়ে বেশি গোলে অবদানের কীর্তি তার। এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৪৫ গোলে (২৭ গোল ও ১৮ অ্যাসিস্ট) অবদান রেখেছেন সালাহ। এর আগে ৪৪ গোলে অবদান রেখে সবার ওপরে ছিলেন সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি ও বর্তমান ম্যানচেস্টার সিটি তারকা

আর্লিং হলান্ড। হ্যামার্সদের বিপক্ষে প্রথম মিনিট থেকেই অলআউট আক্রমণে যায় লিভারপুল। ১৮ মিনিটেই সেই আক্রমণাত্মক ফুটবলের পুরস্কার পায় তারা। ইব্রাহিমা কোনাতের লং বল ধরে দারুণভাবে ছুটে গিয়ে দিয়াজের উদ্দেশ্য বাড়ান সালাহ। এরপর ফিনিশিংয়ের কাজটা ঠিকঠাক করে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়ান তারকা। বিরতির পরও দাপট ধরে রাখে লিভারপুলের। তবে প্রথমার্ধের একেবারে ব্যাকফুটে থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে ওয়েস্ট হ্যাম। লিভারপুল যখন এক গোলের লিড ধরে রেখে জয়ের স্বপ্ন দেখছে, তখনই ৮৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন দলটির ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। তবে ১-১ সমতা বেশিক্ষণ টেকেনি। তবে শেষ পর্যন্ত লিভারপুলকে হতাশা মুক্ত করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৮৯

মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে ফের এগিয়ে দেন অধিনায়ক ফন ডাইক। এই গোল জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপার আরেকটু কাছে নিয়ে গেল লিভারপুলকে। এই জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের পয়েন্ট ৬৩।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী