সার্বিয়ার সংসদে গ্রেনেড নিক্ষেপ, এমপির স্ট্রোক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

সার্বিয়ার সংসদে গ্রেনেড নিক্ষেপ, এমপির স্ট্রোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
সার্বিয়ায় সংসদের ভেতর সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে চরম হট্টগোল হয়েছে। এসময় সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। ঘটনার ভয়াবহতায় এক এমপি সেখানেই স্ট্রোক করেন। দেশটিতে গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুরসহ সব সাধারণ মানুষ। মঙ্গলবার (৪ মার্চ) তাদের পক্ষে বিক্ষোভ জানাতে সংসদে ধোঁয়ার গ্রেনেড মারেন বিরোধী এমপিরা। গত বছর সার্বিয়ার নোভি সাদে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু এতে আন্দোলনে ভাটা পড়েনি। এখন আন্দোলনের মুখে

প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিকের প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্যান্য বিষয় সংসদের এজেন্ডায় আনে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি (এসএনএস)। ওই সময় বিরোধী দলের এমপিরা তাদের আসন থেকে ওঠে স্পিকারের দিকে ছুটে যান এবং সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়ান। অপর একটি অংশ ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন। টিভিতে প্রচারিত সরাসরি ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতর থেকে গোলাপি ও কালো রঙের ধোঁয়া বের হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদে বিশ্ববিদ্যালয়ের ব্যয় বাড়ানো সংক্রান্ত একটি আইন পাস করানোর কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগও নিশ্চিত করার কথা ছিল। কিন্তু এ দুটি বিষয়ের অন্য বিষয়গুলো সংসদের এজেন্ডায় আনায় ক্ষুব্ধ

হন বিরোধীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন