সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫

সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ |
সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ,ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি এক যৌথ বিবৃতি প্রদান করেছেন — যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন— বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাজনীতির প্রতীক বঙ্গবন্ধু পরিবার দেশের মানুষের আবেগ, আস্থা ও অনুরাগের কেন্দ্রবিন্দু। এই পরিবারের সদস্যরা তাদের ত্যাগ, অবদান এবং দেশপ্রেমের জন্য সাধারণ মানুষের নিকট অগাধ শ্রদ্ধার পাত্র। তাদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া হওয়া উচিত স্বচ্ছ, নিরপেক্ষ, আইনসম্মত

এবং রাজনৈতিক উদ্দেশমুক্ত। আমরা লক্ষ্য করছি, যেসব ব্যক্তির নামে ঢাকা শহরে কোনো জমি নেই তারা আইনসম্মত প্রক্রিয়ায় প্লট পেতে ও ক্রয় করতে পারেন—এটি দেশের প্রচলিত নিয়মেই উল্লেখ আছে। সুতরাং এই আইনগত সুযোগকে কেন্দ্র করে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর যে চেষ্টা চলছে, তা বাংলাদেশ আওয়ামী যুবলীগ দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে উদ্বেগ,ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন— রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা দেশের জন্য ক্ষতিকর। বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা অটুট রাখতে হলে ন্যায়বিচারকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোপরি সত্যনির্ভর হতে হবে। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে রাজনৈতিক উদ্দেশে কাউকে হেয় করা বা

পরিবারের সম্মানহানির চেষ্টা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। বাংলাদেশ আওয়ামী যুবলীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের জনগণ অন্যায়, অসত্য ও ভিত্তিহীন অভিযোগ কখনো গ্রহণ করবে না। আমরা আশা করি—শিগগিরই আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের মূল মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে, এবং যেকোনো অসত্য ও বিভ্রান্তিকর অভিযোগের অবসান ঘটবে। যুবলীগের ঘোষিত কর্মসূচি: আগামীকাল ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার উক্ত মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রদত্ত রায়ের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানাচ্ছে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বার্তা প্রেরক দপ্তর সেল বাংলাদেশ আওয়ামী যুবলীগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম