সাবের হোসেনকে জামিন দেয়া হয়েছে, আমার প্রতি বৈষম্য করা হচ্ছে: ব্যারিস্টার সুমন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

সাবের হোসেনকে জামিন দেয়া হয়েছে, আমার প্রতি বৈষম্য করা হচ্ছে: ব্যারিস্টার সুমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
এর আগে দুপুর আড়াইটায় সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালত হাজতে নেয়া হয় এবং তখন থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা ছিল। অল্প সময়ের মধ্যে আদালতে হাজির করে বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে নেয়া হয়েছে। আদালতে আসার সময় সুমন বলেন, ‘আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সাবের হোসেন চৌধুরীকে হত্যা মামলায় জামিন দেয়া হয়েছে। অথচ সাধারণ একটি হামলার অভিযোগের মামলায় এতদিনেও আমাকে জামিন দেয়া হচ্ছে না।‘ জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র

আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্তরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করলে নানা শ্রেণিপেশার লোকজন আহত হন। পরে ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেফতার হলে চুনারুঘাটের এ মামলায়ও তাকে শ্যোন এরেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল হোসেন জানান, সোমবার চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ধার্য তারিখ ছিল বিধায় তাকেসহ আরও কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?