ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা
কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের
‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে ক্ষুব্ধ একদল শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক এই রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় উপদেষ্টা দিনাজপুরের বিরল থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।
শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, সাবেক রাষ্ট্রপতি কীভাবে দেশ ছেড়েছেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে তিনিও মর্মাহত। এ ঘটনা তাঁর অগোচরে ঘটেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া
হয়েছে। তিনি বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করে দেওয়া হয়েছে। তাঁকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র প্রথম আলোকে এ কথা নিশ্চিত করেছে।