সানায় মার্কিন হামলায় নিহত অন্তত চারজন: দাবি হুথিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

সানায় মার্কিন হামলায় নিহত অন্তত চারজন: দাবি হুথিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে, রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রবিবার চালানো এই হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং নারী ও শিশুসহ আরও ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সানার বানি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকায় মার্কিন যুদ্ধবিমান তিনটি পৃথক হামলা চালিয়েছে। তবে এসব হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। এর আগে হুথিরা জানিয়েছিল, উত্তর ইয়েমেনের সা’দা প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে। হুথিদের আল মাসিরাহ স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি দুইতলা ভবন হামলায় পুরোপুরি ধসে পড়েছে। ইসরাইলের গাজা যুদ্ধ চলাকালীন ফিলিস্তিনিদের প্রতি

সংহতি প্রকাশ করে হুথিরা রেড সাগরে শিপিং লাইনে হামলা শুরু করলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে বিমান হামলা জোরদার করে। এরপর থেকেই ইয়েমেনে হুথি অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে মার্কিন বিমান হামলায় ইয়েমেনে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরিবার ধ্বংস হয়েছে, সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং হুথি যোদ্ধারাও প্রাণ হারিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এ পর্যন্ত ইয়েমেনে ২০০-র বেশি বিমান হামলা চালানো হয়েছে। হুথিরা বলছে, গাজায় মানবিক সহায়তা আটকে দেওয়ার প্রতিবাদে এবং যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল নতুন করে হামলা শুরু করার পর তারা আবারও ইসরাইল-সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। গত বছরের

নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০-র বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া, হুথিরা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা