সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪
     ৪:৩৭ অপরাহ্ণ

আরও খবর

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ

সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩৭ 202 ভিউ
গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠে ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থিদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়েরপন্থীদের

করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ১৮ ডিসেম্বর গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজ‌তেমা ময়দা‌নে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার মুসল্লির মৃত‌্যু হয়। এর পরদিন (১৯ ডিসেম্বর) রাতে মাওলানা জুবায়েরের অনুসারী এস. এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, মামলায় ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাকে আদালতে হাজির করা

হলে আজ রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট বিধিমালা সংস্কার হচ্ছে মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’ চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না!