ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি
ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার
বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ
মুক্তিযুদ্ধবিরোধীদের বাধা সত্ত্বেও কানাডায় বঙ্গবন্ধু স্মরণে সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
সাজা শেষে দেশে ফিরল ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরেছে। বুধবার বেনাপোল বন্দরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
দেশের ফিরে আসা ব্যক্তিরা হলো-সাহিদা খাতুন, সুবর্ণা রায়, মিরাজ হোসাইন রিমন, আবু জুবাইদা সান, স্নিগ্ধা বিশ্বাস, ইয়াসির আরাফ, ইন্দ্রজিৎ মণ্ডল, প্রান্ত মণ্ডল, আপন বিশ্বাস, মিহির জোয়দার, খাইরুল ইসলাম, সৈকত আলম, আবিদ আহমেদ, শিলা আক্তার, টপা খানম, আজমিরা আক্তার খাতুন, টুম্পা মণ্ডল, সুমাইয়া আক্তার, দিঘি বিশ্বা, সোনিয়া আক্তার ও সুমাইয়া আক্তার। যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা তারা। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।
আইনি সহায়তা
দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে। জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়।