সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, সরতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, সরতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবারের (২৩ জুলাই) ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেটি শেষমেশ গোলা-বারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির। তেহরান দাবি করে, ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক

করেছিল। যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলেছে, ওই সব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ‘ফিটজেরাল্ড’ উসকানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। একটি ইরানি নৌ-হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু

অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ‘ডিডিজি ফিটজেরাল্ড’ হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে, জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট হতে পারেনি রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!