সাংবাদিকদের ওপর ফের ইসরাইলি হামলা, নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

সাংবাদিকদের ওপর ফের ইসরাইলি হামলা, নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংসতা চলছেই। রোববার ভোরে গাজার খান ইউনিসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হামলা চালায় দখলদার বাহিনী। এ হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহতরা হলেন হেলমি আল-ফাকাওয়ি ও ইউসুফ আল-খাজান্দার। আর আহতরা হলেন আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ। আল জাজিরা জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছাকাছি স্থাপিত সাংবাদিকদের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরাইল এই প্রাণঘাতী হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি, যিনি

কুদস নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ করতেন। হামলায় গুরুতর দগ্ধ হন আরেক ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। হামলার পর পুড়ে যাওয়া তাঁবুর ভেতরে আহমেদ মনসুরের একটি ছবিও প্রকাশ করেছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর