সহিংসতা বন্ধ করে শান্তি -সংহতির আহ্বান প্রেসিডেন্ট আল-শারার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫

সহিংসতা বন্ধ করে শান্তি -সংহতির আহ্বান প্রেসিডেন্ট আল-শারার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ |
সিরিয়ায় চলমান সংঘর্ষ-সহিংসতা বন্ধ করে শান্তি ও সংহতির আহ্বান জানিয়েছেন দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। দেশটির লাতাকিয়া ও তারতুসে চলমান সংঘর্ষে ইতোমধ্যেই এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গত ৬ মার্চ সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর বাশার আল-আসাদের অনুগতরা একযোগে আক্রমণ চালালে রক্তক্ষয়ী এ সংঘর্ষ-সহিংসতা শুরু হয়। এরপর প্রতিরোধমূলক প্রতিক্রিয়ায় সরকারপন্থি হাজারো যোদ্ধা উপকূলীয় এলাকাগুলোতে পৌঁছে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযান চালায়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (SOHR) তথ্যমতে, চলমান সংঘর্ষে— লাতাকিয়া ও তারতুসে ৭৪৫ জন আলাওয়ি বেসামরিক নাগরিক, সরকারি বাহিনীর ১২৫ জন সদস্য এবং আসাদ অনুগত ১৪৮ জন যুদ্ধাপরাধীসহ মোট ১,০১৮ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্টের আহ্বান ও সরকারি প্রতিক্রিয়া এমন প্রেক্ষাপটে রোববার সকালে রাজধানী দামেস্কের

মাজ্জা মসজিদে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘আমাদের জাতীয় সংহতি ও অভ্যন্তরীণ শান্তি রক্ষা করা উচিত। আমরা ‍সবাই একসঙ্গে থাকতে পারি’। তিনি আরও বলেন, ‘সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কিছু নেই। যা ঘটছে, তা প্রত্যাশিত চ্যালেঞ্জের মধ্যেই পড়ে’। একই সঙ্গে, ‘বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে’ বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতি: নতুন মোড় নিচ্ছে সংঘর্ষ এদিকে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তারতুসের বেতানিতার আশপাশে তীব্র সংঘর্ষ চলছে। সূত্র জানায়, বাশার আল-আসাদপন্থি কিছু যুদ্ধাপরাধী এবং তাদের সমর্থকরা পালিয়ে সেখানে অবস্থান নিয়েছে। আল জাজিরার প্রতিনিধি রেসুল সারদার দামেস্ক থেকে জানিয়েছেন, ‘সংঘর্ষ কিছুটা কমলেও গত চারদিনের ঘটনা বিশ্লেষণ করা কঠিন।

কারণ এখনো বহু মৃতদেহ উদ্ধার করা হচ্ছে’। তিনি আরও বলেন, ‘সিরিয়ার নতুন মন্ত্রিসভায় আলাওয়ি, কুর্দি, তুর্কমেন, আরব, সুন্নি, শিয়া, মুসলিম ও খ্রিস্টান প্রতিনিধিত্ব আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ’। দক্ষিণ সিরিয়ায় ইন্টারনেট ও টেলিকম ব্যবস্থা বিপর্যস্ত এদিকে রোববার দারআ এবং সুয়েইদা প্রদেশের মধ্যে সংযোগকারী অপটিক্যাল ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে ইন্টারনেট ও টেলিকম সেবা বন্ধ হয়ে গেছে। দারআ টেলিকম শাখার পরিচালক আহমদ আল-হারিরি জানান, ‘টেলিযোগাযোগ স্থাপনার ওপর একাধিক হামলার ফলে এই কেবল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যা সিরিয়ার দক্ষিণাঞ্চলের যোগাযোগের মূল কেন্দ্রের সঙ্গে সংযোগ ছিন্ন করেছে’। সংঘাতের ভবিষ্যৎ কী? বিশ্লেষকদের মতে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিভাজনের গভীরতা প্রকাশ করছে। বাশার আল-আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই আগামী দিনে

আরও বড় সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। এই সহিংসতা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে একটি সমাধান খোঁজার দাবি উঠেছে। তবে সিরিয়ার স্থিতিশীলতা এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে। সূত্র: আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন