সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সিভিল লাইনসের সরকারি বাসভবন থেকে তাকে উচ্ছেদ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, অতিশীকে সরানোর পর বাসভবনের আসবাবপত্রসহ অন্যান্য জিনিস বাইরে রেখে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে দেশটির পূর্ত দপ্তর। এরপর অতিশী নিজ বাসভবনে ফিরে যান। সেখানে থেকেই দাপ্তরিক কাজ করছেন। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী অতিশী দমে যাননি। ব্যক্তিগত বাসভবন থেকে রাজ্য সামলাচ্ছেন। এর আগে সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে প্রাপ্য সরকারি বাসভবনে উঠেন অতিশী। কিন্তু ৪৮ ঘণ্টা না কাটতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পূর্ত দপ্তর। দপ্তরটির দাবি, অতিশী সরকারিভাবে বাড়িটি পূর্ত

দপ্তরের থেকে নেননি। ওই বাড়ির চাবি অতিশী সরাসরি নিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে। যা আইন বিরুদ্ধ। আগে কেজরিওয়াল দপ্তরকে বাড়ি বুঝিয়ে দেবেন; পরে দপ্তর কাগজপত্র ঠিক করে অতিশীর কাছে বাড়িটি হস্তান্তর করবেন। এ নিয়ে আম আদমি পার্টি (আপ) ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, অতিশী আইন মেনে বাড়িতে উঠেছেন। তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এ জন্য কেন্দ্র সরকার বিজেপিকে দুষছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেএমবিএফ: “শাহ আলীর মাজার- বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত” ৫ আগস্টের পর শতাধিক মাজার আক্রান্ত সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট বিদেশিদের শর্ত পূরণে বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধি: দরিদ্র জনগোষ্ঠীর ঘাড়ে চাপছে বোঝা চিঠি দিয়ে বারবার সতর্ক করে ইউনিসেফ, পাত্তা দেয়নি ‘ইউনূরজাহান’ গং, এবার ক্ষোভ ঝাড়লেন সংস্থার প্রতিনিধি হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট বিপুল পরিমাণে নিম্নমানের কয়লা আমদানির সিন্ডিকেট: অভিজ্ঞতা ছাড়াই সিপিজিসিবিএল-এ শিবির নেতার নিয়োগ বোয়িং থেকে তো অনেক কেনা হচ্ছে, আমাদের থেকেও ১০টি কেনা হোক- বিমানকে এয়ারবাসের অনুরোধ দুদকের মামলা নিষ্পত্তির বিনিময়ে ওয়াদা পত্রিকায় বিনিয়োগ, চক্রের মূল হোতা প্রেস উইংয়ের তিন কর্মকর্তা প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ও গোপনে ভিডিও ধারণ, মাওলানা মিরাজ গ্রেপ্তার রুকিয়া সেন্টারের আড়ালে ‘নারী শিকার’: মুফতি সাইফীর বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড তনুর পোশাকে মিলল আরেকজনের রক্ত ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের বাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার