সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ১৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০০ জনের বেশি মানুষ। বুধবার (২৫ জুন) রাজধানী নাইরোবি এবং আশপাশের এলাকায় এ সংঘর্ষ ঘটে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৫ জুন কর বিল নিয়ে সরকারবিরোধী বিক্ষোভে ৬০ জন নিহত হন। এ ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় তাদের হাতে ছিল কেনিয়ার পতাকা ও গত বছরের নিহতদের ছবি। কেউ কেউ

আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে ও গুলি ছোড়ে। এতে ১৬ জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে, বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, ‘দেশকে ধ্বংস করবেন না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮