সম্পর্ক পুনর্নির্মাণে সিরিয়া সফরে লেবাননের প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

সম্পর্ক পুনর্নির্মাণে সিরিয়া সফরে লেবাননের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সিরিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। রাজধানী দামেস্কে তিনি সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। এই সফরের লক্ষ্য ছিল কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন সম্পর্ক পুনর্নির্মাণ করা। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল- আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং ফেব্রুয়ারিতে লেবাননে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দামেস্কে লেবাননের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর। লেবানন-সিরিয়া সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে দামেস্ক থেকে আলজাজিরার জ্যেষ্ঠ সংবাদদাতা জেইনা খোদর বলেছেন, ‘নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ সফর। লেবাননের কর্মকর্তারা বলছেন যে এটি দুই দেশের মধ্যে সম্পর্কের গতিপথ সংশোধন করার একটি সুযোগ। ‘ খোদর বলেন, ‘দুই দেশ দীর্ঘদিন

ধরে সংঘাত, ঘর্ষণ এবং উত্তেজনার মুখোমুখি হয়েছে। একটা সময় ছিল যখন বাশার আল-আসাদ ক্ষমতায় ছিলেন। লেবাননের অভ্যন্তরীণ নীতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল সিরিয়ার বিরুদ্ধে। ‘ উভয় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। খোদরে বলেন, ‘দামেস্কে এখন নতুন কর্তৃপক্ষ এসেছে এবং লেবাননেও একটি নতুন সরকার রয়েছে। আল আসাদ ক্ষমতায় নেই এবং তার মিত্র হিজবুল্লাহও এখন লেবাননে আর প্রভাবশালী নয়। এই সমস্ত কিছুর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপন করার পারস্পরিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’ আলোচনা শেষে এবং প্রতিনিধিদল দামেস্ক ত্যাগ করার পর লেবাননের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘আজ দামেস্কে আমার সফরের লক্ষ্য দুই দেশের মধ্যে সম্পর্কের ইতিহাসে একটি নতুন

পৃষ্ঠা উন্মোচন করা, যা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস পুনরুদ্ধার, সুপ্রতিবেশীসুলভ আচরণ, আমাদের দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে তৈরি।’ প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আলোচনায় সীমান্ত এবং ক্রসিং নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং শেষ পর্যন্ত স্থল ও সমুদ্র সীমান্ত নির্ধারণের মতো অন্যান্য বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর