সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬ |
পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের একদল গবেষক বিশাল এক গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ নামের গবেষণা জাহাজে করে এই অভিযান চালানো হয়। দীর্ঘ ১৮ দিনের এই অভিযানে গবেষকরা ডুবোযান ব্যবহার করে ৭০০ থেকে ১,৫০০ মিটার গভীরতায় এই নতুন খনিজ ক্ষেত্রটি আবিষ্কার করেন। উত্তপ্ত সামুদ্রিক জলউৎস বা হাইড্রোথার্মাল ভেন্ট থেকে সংগৃহীত আকরিক নমুনার প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এখানকার মাটিতে স্বর্ণ ও রূপার পরিমাণ স্থলভাগের যেকোনো খনির চেয়ে অনেক বেশি। কিছু নমুনায় প্রতি টন আকরিক থেকে ১৫.৪ গ্রাম পর্যন্ত স্বর্ণ এবং ১,২৭১ গ্রাম পর্যন্ত রূপা পাওয়া গেছে। এই খনিজ ভান্ডারে তামা ও দস্তার মতো

গুরুত্বপূর্ণ ধাতুর পাশাপাশি বিশাল পরিমাণে পলিমিটালিক সালফাইড রয়েছে, যা বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনির সমতুল্য। এছাড়া এই চরম পরিবেশের চারপাশে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বিচরণও লক্ষ্য করা গেছে। তবে গভীর সমুদ্রের তীব্র চাপ ও জটিল পরিস্থিতির কারণে এই খনিজ সম্পদ এখনই উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষকরা। সূত্র: গ্লোবাল টাইমস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’ ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে BRICS থেকে দূরত্ব: বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ কি বিসর্জনের পথে? সাইবার সুরক্ষা আইন ফের সংশোধনের পথে: গুজব-অপতথ্যে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব নারী এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন ভারত ও নকভির ট্রফি নাটক ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের গোল ভুল ছিল, স্বীকার করল প্রফেশনাল গেম রেফারিজ শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জভেরেভের আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোন ছাড় দিতে রাজি না ৩ মাস মোহাম্মদপুরের নেই লাইনের গ্যাস: “জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব?” ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন?