ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে
পেহেলগামে হামলার ফলে কাশ্মীরের অর্থনীতি ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল, তা একেবারে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতশাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ফলে রাজ্যের অর্থনীতি ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল, তা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ সময় পর পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু এই হামলার কারণে তা আবার থেমে গেছে।
এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওমর আবদুল্লাহ বলেন, ‘আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, যেটা আশা করিনি। এই মুহূর্তে রক্তপাত, দুর্দশা, অস্থিরতা সব চলছে। সবকিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি। ‘
তিনি বলেন, এই সময়ে
কাশ্মীরে পর্যটককে ভরে থাকার কথা ছিল, অর্থনীতি চাঙা থাকার কথা ছিল, স্কুলে পড়াশোনা চলার কথা ছিল, বিমানবন্দরে প্রতিদিন ৫০-৬০টি ফ্লাইট ওঠানামা করার কথা ছিল। কিন্তু বাস্তবতা হল—পর্যটক নেই, স্কুল বন্ধ, বিমানবন্দর বন্ধ, আকাশসীমা বন্ধ। তিনি আরও বলেন, ‘আমি যখন বলি কিছুই বদলায়নি, তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। পাকিস্তান আবার পরিকল্পিতভাবে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলে তোলার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তানের সম্পর্ক যতই জটিল হোক, এতদিন ধরে যুদ্ধবিরতি ছিল। কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে। আজ রাতেই কী হয়, তা দেখার অপেক্ষা। ‘ তিনি মনে করিয়ে দেন, মাত্র তিন সপ্তাহ আগেও পেহেলগাম ছিল জমজমাট পর্যটনকেন্দ্র। কিন্তু ২২ এপ্রিল সেখানে ভয়াবহ বন্দুক হামলার
ঘটনা ঘটে। সেদিন বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক আর একজন ছিলেন স্থানীয় ঘোড়াওয়ালা।