সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫

সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ |
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কিছু কর্মকর্তা ও সদস্য সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর সঙ্গে যোগসাজশে পরোক্ষভাবে তাদের (আরাকান আর্মি) বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছেন। ১১ই অক্টোবর, শনিবার আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান (ইউএলএ) এক বিবৃতিতে এই গুরুতর অভিযোগ তোলে। “বাংলাদেশ-আরাকান সীমান্তে সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও-এর সামরিক কর্মকাণ্ড এবং হামলা” শীর্ষক ওই বিবৃতিতে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, কিছু দুর্নীতিগ্রস্ত বিজিবি কর্মকর্তা ও সদস্য শুধু চরমপন্থী মতাদর্শে সহানুভূতিশীল নন, বরং আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে আহত বা নিহত আরসা সদস্যদের পরিবহন, চিকিৎসা, খাদ্য

ও অস্ত্র সরবরাহের মতো কাজে প্রত্যক্ষভাবে সহায়তা করছেন। ইউএলএ-এর দাবি, এসব বিজিবি সদস্য সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নেতৃত্ব, নিরাপত্তা, আকাশপথে নজরদারি এবং সামরিক গোয়েন্দা তথ্যও সরবরাহ করছেন। ফলে সীমান্তে উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি বাড়ছে। আরও অভিযোগ করা হয়, আরসা ও আরএসও-র কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিছু অসাধু বিজিবি কর্মকর্তারা বিক্রি করে দিচ্ছেন, যা প্রতিবেশী দেশে চরমপন্থা ও সহিংসতাকে উসকে দিচ্ছে। ইউএলএ মনে করছে, মিয়ানমারের সামরিক জান্তা, কিছু দুর্নীতিগ্রস্ত বিজিবি কর্মকর্তা এবং মিয়ানমারের সেনা কর্মকর্তাদের মধ্যে গোপন এক সমঝোতার ফলে সীমান্তে যৌথ আক্রমণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সংগঠনটি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে, যেন দ্রুত এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

হয় এবং সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও-র বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা শুধু সীমান্তের স্থিতিশীলতা নয়, দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। একইসাথে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বিদ্রোহী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের দমনে ব্যর্থ হলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্তের স্থিতি এবং আসিয়ান অঞ্চলের সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের