সন্ত্রাসীদের খাবার দেওয়ার অভিযোগ, বাঁচতে যা করলেন কাশ্মীরি যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

সন্ত্রাসীদের খাবার দেওয়ার অভিযোগ, বাঁচতে যা করলেন কাশ্মীরি যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে ইমতিয়াজ আহমেদ ম্যাগ্রে (২৩) নামে এক কাশ্মীরি যুবকের বিরুদ্ধে। এর ফলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে পড়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইমতিয়াজ আহমেদ ম্যাগ্রে নামের ওই যুবক খরস্রোতা পাথুরে একটি নদীতে ঝাঁপ দিয়ে স্রোতে ভেসে যাচ্ছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার ইমতিয়াজকে তুলে নিয়ে গিয়েছিল ভারতীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ পুলিশকে জানান, কুলগাঁওয়ের তাংমার্গের বনে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের তিনি খাবার ও অন্যান্য সহায়তা দিয়েছেন। এরপর তিনি নিরাপত্তা বাহিনীকে পথ দেখিয়ে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যেতে

রাজি হন। কথা মতো রোববার সকালে ভারয়ীয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দলকে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে যাওয়ার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইমতিয়াজ। এক পর্যায়ে খরস্রোতা পাহাড়ি ভেশা নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। তার পালিয়ে যাওয়ার চেষ্টার পুরো ঘটনাটি উঁচু থেকে ধারণ করা একটি ভিডিওতে ধরা পড়েছে। তাতে দেখা গেছে, তিনি ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় তার আশপাশে কেউই ছিলেন না। ড্রোন থেকে নেওয়া ওই ভিডিওতে আরও দেখা গেছে, নদীতে ঝাঁপিয়ে পড়ার পর ইমতিয়াজ সাঁতর কাটার চেষ্টা করেন। তবে প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে তিনি ডুবে যান। এদিক জি নিউজ জানিয়েছে, রোববার সকালেই দক্ষিণ কাশ্মীরের বৈষ্ণব নালা থেকে তার লাশ উদ্ধার করা

হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি ভারতের রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বিতর্ক তৈরি করেছে। কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইমতিয়াজের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘কুলগাঁওয়ের নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করা হলো। এতে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সেনাবাহিনী দুই দিন আগে ইমতিয়াজকে তুলে নিয়ে গিয়েছিল, এখন রহস্যজনকভাবে তার লাশ নদীতে ভেসে উঠেছে’। মেহবুবা মুফতি ছাড়াও জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী সকিনা ইতুও এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। অপরদিকে ভারতীয় নিরাপত্তা বাহিনী এ ঘটনা নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর নিন্দা করেছে। তারা বলেছে, ইমতিয়াজের ‘দুর্ভাগ্যজনক মৃত্যুর’

দায় ‘ভুলভাবে’ নিরাপত্তা বাহিনীকে দেওয়া উচিত নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর