সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫

সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ |
সন্তানের বয়স মাত্র কয়েক মাস। এই সময়ে মা ছাড়া থাকতে পারে না শিশুরা। তাই সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটর করিন মুলহল্যান্ড। তিনি যখন সন্তানকে নিয়ে কোলে ভাষণ দিচ্ছেন, তখন সুর করে কথা বলার চেষ্টা করেছে তার ছোট্ট ছেলেও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। করিন মুলহল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য থেকে সদ্য নির্বাচিত লেবার পার্টির সিনেটর। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন করিন। কোলে ছটফট করছে সন্তান। পার্লামেন্টের এক সদস্য আবার সেই বাচ্চাটিকে শান্ত রাখার জন্য হাসিমুখে নানা অঙ্গভঙ্গি করছেন পেছন থেকে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি অস্ট্রেলিয়ার

কুইনসল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে। করিনের বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার প্রতিটি মা-বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, আমার সন্তান এখানে কোনো প্রতীক হিসেবে নয় বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা, কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক। তিনি বলেন, মা-বাবারা কেবল তত্ত্বগতভাবে নয়, বাস্তব জীবনেও এই সংসদীয় চেম্বারে থাকার অধিকার রাখে। শিশু লালন-পালনের সংগ্রাম, দায়িত্ববোধ ও তার মাঝেই থাকা এক ধরণের ‘টান’ ও মাতৃত্বের বিশালত্বসহ সব অভিজ্ঞতা কাজে লাগে। তিনি বলেন, অনেক কর্মজীবী মা-বাবার মতো আমাকেও কাজ ও দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। বহু বছরের সংগ্রামের পর আজকের অনেক সংসদ সদস্য আমাদের জন্য পথ তৈরি করেছেন।

এখন সময় এসেছে সংসদের বাইরের কর্মজীবীদের জন্যও একই ধরনের আধুনিক ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করার। ভাষণে মুলহল্যান্ড প্রতিশ্রুতি দেন, তিনি কর্মজীবী পরিবারগুলোর জীবনকে কিছুটা হলেও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, আমি চাই পরিবারগুলো যেন কখন, কোথায় এবং কীভাবে তারা কাজ করবে সে বিষয়ে বাস্তব ও কার্যকর পছন্দ এবং নমনীয়তা পায়। সবশেষে, মা ও ছেলে দুজনেই ভাষণটি নির্বিঘ্নে শেষ করতে সক্ষম হন, যদিও ভাষণের শেষভাগে করিন মুলহল্যান্ডের কাছ থেকে সংসদের অন্য সদস্যরা ওই শিশুটিকে কোলে তুলে নিয়ে আদর করেন। সূত্র: উইওন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক