সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড আক্ষেপ মমতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫

সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড আক্ষেপ মমতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। সোমবার মামলার রায়ে দোষী সাব্যস্ত হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই-এর আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আসামিকে যে তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে একটি হলো ধর্ষণের পর আঘাতের জেরে চিকিৎসকের মৃত্যু। এসব অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা ও আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এখনও ফাঁসির দাবিতে অনড়। যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন বলে আক্ষেপ করেন তিনি। একই সঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরোক্ষ ভাবে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তার মতে, এটা খুবই

গুরুত্বপূর্ণ ঘটনা। বিচারকের রায় নিয়ে কিছু না বললেও আদালতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তার কথায়, ‘আমাদের হাতে এই মামলা থাকলে, আমরা অনেক আগেই ফাঁসির রায় করিয়ে দিতে পারতাম।’ তার পরই সিবিআইয়ের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি না, কীভাবে লড়াই করেছে, কী যুক্তি দিয়েছে। সবটাই সিবিআই করেছে। আমাদের হাত থেকে মামলাটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল।’ তবে তার পরও তিনি যে সিবিআইয়ের উপর আস্থা রেখেছিলেন তার ইঙ্গিত দেন। তার কথায়, ‘আমরা চেয়েছিলাম নরপিশাচদের, চরমতম শাস্তি হোক!’ সিবিআইয়ের তদন্ত নিয়ে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তার আক্ষেপ, ‘আমি সন্তুষ্ট নই। ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ হাসপাতালে চিকিৎসারত অবস্থায়

ধর্ষণ ও মৃত্যুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। যদিও নিহত চিকিৎসকের পরিবার তা নিতে অস্বীকার করেছেন। এর আগে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রাইয়ের বক্তব্য শুনতে চান বিচারক। সেই সময় নিজেকে আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয় রাই। তাকে ফাঁসানো হচ্ছে দাবি করে পুলিশি অত্যাচারের অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে সিবিআই-এর পক্ষ থেকে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে আখ্যা দিয়ে রাইয়ের সর্বোচ্চ সাজার অনুরোধ জানানো হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও সঞ্জয়ের ফাঁসির দাবি জানানো হয়। তবে সঞ্জয় রাই এর আইনজীবীর পক্ষ থেকে বিচারপতির কাছে অনুরোধ করা হয়েছে তাকে যেন ফাঁসি ছাড়া আর যেকোনো ধরনের

সাজা দেওয়া হয়। গত শনিবার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদেশ দিয়েছিলেন আদালত। তবে তার সাজা ঘোষণার জন্য সোমবার তিনি তারিখ নির্ধারণ করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা