সকল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো যুবলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সকল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো যুবলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদের সংগঠনের সব নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে এ সিদ্ধান্ত নিয়েছে যুবলীগ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে সম্পৃক্ত থাকায় যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে অতীতে সাংগঠনিক বা সামাজিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের শাস্তি বহাল থাকবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবসময় সংগঠনের ঐতিহ্য ও শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ‘অতীতে যেসব সদস্য অনিচ্ছাকৃতভাবে শৃঙ্খলাভঙ্গ করেছেন, তাদের ক্ষমা প্রদর্শন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে’, বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সংগঠনটির দফতর সেলের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের

সাংগঠনিক ঐক্য ও শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম