সংসদ সদস্যদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, জামায়াতের তীব্র প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

সংসদ সদস্যদের বেতন বাড়ল ১৩৮ শতাংশ, জামায়াতের তীব্র প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কিত বিল-২০২৫ পাস হয়েছে। এর মাধ্যমে মূলত এমপিদের বেতন বাড়বে ১৩৮ শতাংশ। বিলটিতে সংসদ সদস্যদের বেতন দুই লাখ ১৮ হাজার রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ ১৯ হাজার করার প্রস্তাব রয়েছে। এর আগে বিলটি সিনেটে পাস হয়। এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অপেক্ষা করছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর আইন প্রণেতা রোমিনা খুরশিদ আলম বিলটি উত্থাপন করেন। এতে বিরোধী দল বা সরকারি দলের আইন প্রণেতারা কোনো আপত্তি তোলেননি। তবে পাকিস্তান জামায়াত-ই-ইসলামী (জেআই) এর আমির হাফিজ নাঈমুর রহমান সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির অনুমোদনের তীব্র প্রতিবাদ করেছেন এবং এটিকে অর্থনৈতিক দুর্দশার মধ্যে জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। এর

প্রতিবাদে জামায়াত সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান। এর আগে ২৬ জানুয়ারি জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পরিষদের অর্থ কমিটি বিলটি অনুমোদন করে। ডিসেম্বরে পাঞ্জাব বিধানসভায়ও একটি সংশোধনী বিল পাস করা হয়। যার মাধ্যমে নির্বাচিত সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সংসদীয় সচিব, বিশেষ সহকারী ও উপদেষ্টাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ