সংশোধিত ওয়াক্‌ফ আইন খারিজ করেনি ভারতের সুপ্রিম কোর্ট, কয়েকটি ধারা স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সংশোধিত ওয়াক্‌ফ আইন খারিজ করেনি ভারতের সুপ্রিম কোর্ট, কয়েকটি ধারা স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
ভারতে বিজেপি সরকারের করা সংশোধিত ওয়াক্‌ফ আইন খারিজ করেনি সুপ্রিম কোর্ট। আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশও দেয়া হলো না। তবে আইনের কয়েকটি ধারার ওপর স্থগিতাদেশ দেয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, ওই আইনে জেলা প্রশাসকদের হাতে যে বিপুল ক্ষমতা দেয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তা কেড়ে নিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট ওয়াক্‌ফ মামলার অন্তর্বর্তী রায় ঘোষণা করেছে। প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ আর মসিহের ডিভিশন বেঞ্চ ২০২৫ সালের ওয়াক্‌ফ (সংশোধনী) আইনের কয়েকটি ধারা স্থগিত রাখার রায় শোনান। দীর্ঘ শুনানির পর গত ২২ মে ওই মামলার রায় স্থগিত রাখা হয়েছিল। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মুসলিম সম্প্রদায়ের ওয়াক্‌ফ সম্পত্তির ‘সঠিক রক্ষণাবেক্ষণ’ ও ‘অপব্যবহার’ রুখতে

আইন সংশোধন করে। ওই আইনের বিরুদ্ধে সারা দেশে মুসলিম সম্প্রদায় বিক্ষোভ দেখায়। ধর্মীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়। আইন বাতিলের দাবিও ওঠে। কিন্তু সুপ্রিম কোর্ট আইন বাতিল না করে কয়েকটি ধারার ওপর স্থগিতাদেশ দেন। নতুন আইনে বলা হয়েছিল, কোনো সম্পত্তি, তা সে জমি, বাড়ি যা–ই হোক না কেন—জরিপ শেষে ওয়াক্‌ফের কি না, বলার অধিকারী হবেন জেলা প্রশাসক। সুপ্রিম কোর্ট আজ অন্তর্বর্তী আদেশে বলেন, জেলা প্রশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। নতুন আইনে বলা হয়েছে, ওয়াক্‌ফে সম্পত্তি দান করতে হলে কোনো ব্যক্তিকে পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। তবেই তিনি সম্পত্তি দানের

অধিকারী হবেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ওই ধারাও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। ভারতে কেন্দ্রীয় পর্যায়ে ওয়াক্‌ফ কাউন্সিল আছে। প্রতিটি রাজ্যে আছে ওয়াক্‌ফ বোর্ড। সেই কাউন্সিল ও বোর্ডের সব সদস্য এত দিন ধরে মুসলিম সম্প্রদায়ের মানুষই হতেন। নতুন আইনে অমুসলিমদেরও রাখার বিধান দেওয়া হয়েছে। নারীদেরও অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়। সুপ্রিম কোর্ট সে বিষয়েও হস্তক্ষেপ করেছেন। অন্তর্বর্তী রায়ে বলা হয়েছে, কেন্দ্রীয় ওয়াক্‌ফ কাউন্সিলে সর্বোচ্চ চার ও রাজ্যস্তরের ওয়াক্‌ফ বোর্ডে সর্বোচ্চ তিন অমুসলিম সদস্য রাখা যাবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন, কেন্দ্রীয় ওয়াক্‌ফ কাউন্সিল ও রাজ্য ওয়াক্‌ফ বোর্ডের মুখ্য পরিচালক মুসলিম হওয়াই বাঞ্ছনীয়। ভারতে ওয়াক্‌ফের অধীনে ৮ লাখ ৭০ হাজার সম্পত্তি রয়েছে। ওয়াক্‌ফ বোর্ডগুলোর নিয়ন্ত্রণে রয়েছে

৯ লাখ ৪০ হাজার একর জমি, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার কোটি রুপি। তবে ওয়াক্‌ফের অধীনে থাকা জমি, বাড়ি বা স্থাপত্য বিক্রি করা যায় না। চিরকাল ইজারাও দেয়া যায় না। ভারতীয় রেল ও সশস্ত্র বাহিনীর পর ওয়াক্‌ফ বোর্ডগুলোই তৃতীয় বৃহত্তম জমির মালিক। ভারতে ওয়াক্‌ফ বোর্ডের সংখ্যা ৩০।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ