ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ
রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন
মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮
স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি
সংবিধান সংশোধন করেই দেশে বাকশাল কায়েম করা হয়েছিল: উপদেষ্টা হাসান আরিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের কথা বললে প্রথমেই আসতে হবে সংবিধানের সংস্কারের কথা। সংবিধান সংশোধন করেই দেশে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। সেখান থেকে বের হতে হলে সংবিধান সংস্কার করতে হবে।’
আজ রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘একদলীয় বাকশালের মতো রাজনৈতিক ব্যবস্থা থেকে বহুদলীয় উদার গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য সংবিধান সংস্কার করতে হবে।’
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনি ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হবে। এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার হচ্ছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফসল। এ
বিষয়ে ছাত্র-জনতারও ভূমিকা আছে।’ স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে সংস্কার হবে, তা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু করবে সরকার।’
বিষয়ে ছাত্র-জনতারও ভূমিকা আছে।’ স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে সংস্কার হবে, তা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু করবে সরকার।’



