শ্রীলংকায় লবণের তীব্র সংকট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

শ্রীলংকায় লবণের তীব্র সংকট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
সমুদ্রঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় দেখা দিয়েছে তীব্র লবণ সংকট। বাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। কিন্তু তা দিয়েও লবণ পাওয়া যাচ্ছে না। সুপারমার্কেটগুলোতে নেই লবণের সরবরাহ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। লবণের খোঁজে দিনের পর দিন এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়াচ্ছেন তারা। দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা জানায়, শ্রীলংকায় ভারি বৃষ্টিতে লবণের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে। সেকারণেই লবণের এ বিরল সংকট দেখা দিয়েছে দেশটিতে। বর্তমান পরিস্থিতি বর্ণনা করে ডেইলি মিরর পত্রিকার সম্পাদক জামিলা হুসেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, লবণের চরম সংকট চলছে। সুপারমার্কেটের তাকগুলোতে লবণ নাই হয়ে যাচ্ছে, ভোক্তারা হতাশ হয়ে পড়ছেন। ওদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলংকার এক বাসিন্দা লেখেন,

গত কয়েক দিন ধরে লবণের খোঁজে ঘুরছি। অবশেষে বোরালাসগামুয়া শহরে গিয়ে লবণ পেলাম। ২০২২ সালের নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলংকা। ওই সময় বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি পর্যাপ্ত জ্বালানি ও কয়লা আমদানি করতেও অপারগ ছিল। সেই বিপর্যস্ত অবস্থা পুরোপুরি না কাটতেই শ্রীলংকায় নতুন ধাক্কা হয়ে এসেছে লবণের এ সংকট। গত ১৫ মার্চ থেকে ভারি বৃষ্টি ও সূর্যের আলোর অভাবে শ্রীলংকার হামবানটোটা, এলিফ্যান্ট পাস ও পুট্টালাম এলাকার লবণ উৎপাদনে ব্যাঘাত ঘটে। গত সপ্তাহে ভারি বৃষ্টির কারণে প্রায় ১৫ হাজার টন সংগৃহীত লবণ ধুয়ে গেছে বলে জানিয়েছেন পুট্টালামের লবণ উৎপাদকরা। এখন ৫০ কেজির একটি লবণের বস্তার দাম আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়ে

গেছে। পুট্টালামে দেশের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ লবণ উৎপাদন হয়। শ্রীলংকায় ২ কোটি ৩০ লাখ মানুষের জন্য সাধারণত বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন লবণের চাহিদা থাকে। গত বছর সরকারি ও বেসরকারি লবণ উৎপাদকরা ১ লাখ মেট্রিক টনের বেশি লবণ উৎপাদন করলেও তা গোটা দেশের চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। শ্রীলংকার বাণিজ্যমন্ত্রী ওয়াসানথা সমারাসিংহে জানিয়েছেন, ভারত থেকে ৩ হাজার ৫০ মেট্রিক টন লবণের একটি চালান বুধবার শ্রীলংকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে প্রায় ১২ হাজার ৫০০ টন লবণের একটি চালান শ্রীলংকায় এসেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ