শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে বাড়ি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে বাড়ি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে তার ফ্যামিলিকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে পাঁচতলা বাড়ি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সেলিম আহমেদ (৪২) শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর এলাকার ৮নং ওয়ার্ডের দারগার চালা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। ভুক্তভোগী বাড়ির মালিক মো. কবির তালুকদার (৪৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিন তালুকদারের ছেলে। কবির তালুকদার জানান, বিগত সাড়ে তিন বছর পূর্বে শ্রীপুর পৌর এলাকার দারগারচালা গ্রামের নূরুল ইসলামের নিকট হতে পৌনে নয় শতাংশ জমি ক্রয় করে পাঁচ তলা ভবনের কাজ শুরু করেন এবং দুই বছর আগে কাজ শেষ হয়। এরই মধ্যে উক্ত

বাড়ির ওপর এক কোটি পাঁচ লাখ টাকার ঋণ গ্রহণ করেন ওয়ান ব্যাংক থেকে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ডিবি হারুনের সঙ্গে ব্যবসায়ী কবির তালুকদারের সখ্যতা রয়েছে এমন অপবাদ দিয়ে এবং ওই জমির দাতা নুরুল ইসলামের চাচাতো ভাই মানিক মিয়া ও অভিযুক্ত যুবদল নেতা সেলিম আহমেদ ওই বাড়িতে পৌনে দুই শতাংশ জমি পাবে এমন দাবি করে পাঁচতলা বাড়িটি জবরদখল করে নেয়। বাড়ির মালিক কবির তালুকদার অভিযোগ করেন, গত ২৫ আগস্ট যুবদল নেতা সেলিম আহমেদের নেতৃত্বে বাড়িটি জবরদখল করে নেওয়ার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অর্ধ শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিও আমার পরিবারকে মারধর করে টেনে হিঁচড়ে এলোপাতারি পিটিয়ে বাড়ি

থেকে নামিয়ে দেয়। এ সময় তাদের পিটুনিতে আমার একটি পা ভেঙে যায়। এছাড়াও আইপিএস, টিভি, ফ্রিজ, বাড়ির নির্মাণ কাজের জন্য স্টক কৃত রং, বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাবপত্রসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, পরবর্তীতে ওই দখলদার যুবদল নেতা সেলিম আহমেদ আমার বাড়িতে না যাওয়ার জন্য আমাকে টেলিফোনে মেরে ফেলার হুমকি দেয়। এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চলতি মাসের দশ তারিখে উক্ত বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ৬৬ হাজার টাকা ভাড়া তুলে নিয়ে যায় সেলিম আহমেদ। এ ব্যাপারে ভুক্তভোগী কবির তালুকদার শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বাড়িতে নির্মাণকাজ চলমান থাকায়, ইলেকট্রিক মিস্ত্রী মো. বেলায়েত, রাজমিস্ত্রী নজির আহমেদ

এবং একাধিক ভাড়াটিয়া বাড়িটি দখলের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে স্বীকারোক্তি দেন। বাড়ির নিরাপত্তাকর্মী মো. শহর আলী জানান, বাড়িতে দখলের সময় সেলিমের নেতৃত্বে আমাকে মারধর করা হয়। পরবর্তীতে সেলিম আমার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে। এ বিষয়ে অভিযুক্ত সেলিম আহমেদ বলেন, সাবেক ডিবি প্রধান হারুনের সহযোগিতায় কবির তালুকদার জমি দখল করে নেয় তাই আমাদের জমির ওপর বাড়িটি আমরা বুঝে নিয়েছি। এছাড়াও নির্মিত এই বাড়ির সীমানায় আমার চাচাতো ভাই মানিক মিয়া এবং আমি পৌনে দুই শতাংশ জমি পাবো। শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সুজন কুমার পন্ডিত জানান, এ বাড়ির দখলের অভিযোগ পেয়েছি, তদন্ত কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার