শ্রমিকদের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা আগের সরকারের মতোই: আনু মুহাম্মদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৪

শ্রমিকদের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা আগের সরকারের মতোই: আনু মুহাম্মদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৪ |
শ্রমিকদের দাবির ব্যাপারে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির বিশেষ পার্থক্য নেই, অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা আগের সরকারের মতোই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। একইসঙ্গে শ্রমিকদের আন্দোলনকে চক্রান্ত আখ্যা দিয়ে ন্যায্য দাবি নাকচ করে দেওয়ার নিন্দা জানিয়েছেন তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত ৪ সেপ্টেম্বর বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজনসহ বহিরাগতরা রয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, আজ (৪ সেপ্টেম্বর) থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। শ্রমিক আন্দোলন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শ্রমজীবী

মানুষের বড় ভূমিকা ছিল। কিন্তু শ্রমজীবী মানুষের মূল সমস্যাগুলো সমাধান বা তাদের পাশে সরকারকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। তিনি বলেন, শ্রমিকরা বিক্ষোভ করেছিল সুনির্দিষ্ট দাবির পরিপ্রেক্ষিতে। কিন্তু তাদের দাবির প্রতি কোনো ধরনের মনোযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা আগের সরকারের মতোই। একইভাবে সমস্ত আন্দোলনকে ‘চক্রান্ত, বহিরাগত’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। শ্রমিকদের প্রতি দৃষ্টিভঙ্গি ও আইনগত কাঠামোর পরিবর্তন না হওয়ায় এমনটা হচ্ছে বলেও মন্তব্য করেন আনু মুহাম্মদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টেনশনে থাকা ভারতে এখন র ফলে দেশের মানুষের বয়স বাড়তে শুরু করেছে প্রতিবেদন অনুযায়ী, ভারত ২০২০ ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত? ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান