শ্রমবাজার আকর্ষণীয় করতে এবার নিয়োগদাতাদের ‘বাগে’ আনছে সৌদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ January, ২০২৫

শ্রমবাজার আকর্ষণীয় করতে এবার নিয়োগদাতাদের ‘বাগে’ আনছে সৌদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ January, ২০২৫ |
সৌদি আরব সরকার শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা প্রস্তাব করেছে। শ্রম বাজারকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে এই উদ্যোগ নিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। প্রস্তাবের ওপর জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার এক প্রতিবেদনে বলেছে, বড় মানবসম্পদ প্রতিষ্ঠানগুলোকে ১০ বছরের লাইসেন্স পেতে ১ কোটি সৌদি রিয়ালের একটি ব্যাংক গ্যারান্টি প্রদান এবং ১০ কোটি রিয়ালের পরিশোধিত মূলধন থাকতে হবে। মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য পাঁচ বছরের লাইসেন্স পেতে ৫০ লাখ সৌদি রিয়ালের একটি ব্যাংক গ্যারান্টি প্রদান এবং ৫ কোটি রিয়ালের পরিশোধিত মূলধন থাকা আবশ্যক। ছোট প্রতিষ্ঠানগুলোকে ২০ লাখ সৌদি রিয়ালের ব্যাংক গ্যারান্টি প্রদান এবং ৫০ লাখ রিয়ালের পরিশোধিত

মূলধন বজায় রাখতে হবে। নিয়োগ প্রতিষ্ঠানগুলোকে এই তিন ক্যাটাগরির যেকোনো একটির অন্তর্ভুক্ত হতে দুই বছরের সময়সীমা দেওয়া হবে। প্রস্তাবিত নীতিমালায় আরও বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই যৌথ মূলধনী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হতে হবে এবং এর মূলধন পুরোপুরি সৌদি নাগরিকদের মালিকানাধীন হতে হবে। তবে, সৌদি কোম্পানি আইনে নির্ধারিত বিদেশি বিনিয়োগের মানদণ্ড এবং ন্যূনতম মূলধনের শর্ত পূরণ করে বিদেশি বিনিয়োগকারীরাও লাইসেন্স নিতে পারবেন। এ নীতিমালায় প্রযুক্তিগত, শ্রমিকসংক্রান্ত বা পেশাগত ব্যর্থতাজনিত ঝুঁকি মোকাবিলায় বিমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ক্ষমতা মানবসম্পদ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। কোম্পানির আকার, প্রকৃতি ও কার্যক্রম অনুযায়ী বিমা নির্ধারিত হবে। বিমার মেয়াদ ছয় মাসের কম থাকলে কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

বাজারের পরিবর্তন, ভিসার অনুরোধ বৃদ্ধি, অভিযোগের সংখ্যা বৃদ্ধি, নিয়োগ বা চুক্তি বাস্তবায়নে বিলম্বের মতো বিষয়গুলোর ভিত্তিতে মন্ত্রণালয় ব্যাংক গ্যারান্টি বাড়ানোর অনুরোধ করতে পারে। প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয় অনুমোদিত ওয়েবসাইটে সব সেবার মূল্য তালিকা প্রকাশ করতে হবে। এ ছাড়া বিদেশে সৌদি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য অনুমোদিত কর্মচারীদের বিবরণ প্রদান এবং নিয়োগ খরচ প্রকাশ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় আরও বলা হয়েছে, লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী