শেরপুরে ফের ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ May, ২০২৫

শেরপুরে ফের ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ May, ২০২৫ |
ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় সাতটি ব্রান্ডের ৩০০ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে এসব মদের উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমিন জানান, শুক্রবার রাতে মাদক পাচারের উদ্দেশে স্থানীয় রাংটিয়া এলাকার একটি বাড়ির পাশে ১২টি বস্তায় ৩০০ বোতল ভারতীয় মদ আবর্জনা দিয়ে ঢেকে রাখে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে প্রায় ৬ লাখ টাকা মূল্যের মদগুলো জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ওসি জানান, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া

হবে। এর আগে গত শনিবার (১০ মে) ভোর ৫টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় আটটি ব্রান্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ জব্দ করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি