শেখ পরিবারের নামে থাকল না ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাদেশ জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

শেখ পরিবারের নামে থাকল না ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাদেশ জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অপর দুই মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও খুলনার শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এসব অধ্যাদেশ গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ অনুযায়ী, প্রতিষ্ঠান তিনটির নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর আগে, গত ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এরপর গত ১৩ এপ্রিল অধ্যাদেশ তিনটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো।

এ ছাড়া অধ্যাদেশগুলোর প্রস্তাবনায় বলা হয়েছে, যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর আইনের সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, একই সঙ্গে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেহেতু সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। অধ্যাদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামসহ এর আইনের সর্বত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ প্রতিস্থাপিত হবে। একইভাবে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা’র পরিবর্তে ‘খুলনা’ এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘সিলেট’ প্রতিস্থাপিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না